ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কালিহাতীতে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
কালিহাতীতে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: কালিহাতীতে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতীতে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস-২০২৬।

মঙ্গলবার (২৩ জুন) কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) সমর্থিত প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি টাঙ্গাইলের উপপরিচালক কৃষিবিদ মো. আশেক পারভেজ। সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারহানা মামুন।
এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) রমজান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এনামুল হক এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুন নাঈম।

বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে আধুনিক, লাভজনক ও টেকসই করতে প্রযুক্তিনির্ভর কৃষির বিকল্প নেই। পাশাপাশি কৃষকদের দক্ষতা বৃদ্ধি, কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

পার্টনার কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে কৃষি খাতের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।